বালুঘড়ি (The Sand Clock)
বালুঘড়িটা উল্টে দিয়েছি আবার ;
পুরনো শরীর নিয়ে নতুন একটা যাত্রা শুরু ।
এবার আর ক্লান্ত হবনা ,
আর হবনা দিক্ভ্রান্ত পরিস্থিতির কুয়াশায় ।
হঠাত আবেগে আলোকিত আজ চোখ ;
এবার না হয় মরিচিকা টাই পাবা হোক ।।
তোকে বলেছিলাম একটা স্বপ্ন এনে দেব, মনে আছে?
বলেছিলাম দেব এক পশলা রোদ ।
তোর বুকের মাঝে হাথ রেখে
চোখের পাতায় ভরসা মাখিয়ে দিয়ে
বলেছিলাম তোর ঠোটের মাঝে শিশির দেব উপহার ।
তবে আজ তো তোর জামার ভাঁজে অচেনা গায়ের গন্ধ ;
এখন কি তোর আর মনে আছে সেই প্রতিশ্রুতি আমার !!
আজকাল স্বপ্নিল চোখে আমার দুরন্ত এক দীপ্তি ;
এখনো তাই দেখতে পাই দিগন্তে দাড়িয়ে থাকা আমি ;
এখনো খুঁজে বের করে পথ
আমি পাহাড় থেকে সাগর চলেছি দু'হাত প্রসার করে ।
মনের ভেতরে শান্ত উত্তেজনা
আর পকেটে নুড়ি-পাথর আর নোনা বালি নিয়ে
নতুন নতুন দেশের খোজে আমি ।
তবে প্রয়োজন নেই আজ পায়ের ধুলো সরাবার ;
আজ রোদ ও আছে, স্বপ্ন-ও আছে, বুঝলি?
বালুঘড়িটা যে উল্টে দিয়েছি আবার ।।



